শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

দেবিদ্বারে সরকারি জমি থেকে মাটি কাটায় জরিমানা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুমিল্লার দেবিদ্বারে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. সোবাহান (৬০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভেকু (এক্সকাভেটর) দিয়ে সরকারি জমি থেকে অনুমোদন ছাড়াই মাটি কাটার প্রমাণ পাওয়ায় মো. সোবাহানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সোবাহান নবীয়াবাদ গ্রামের আবদুল মজিদের ছেলে।

দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন

বাউফলে নগদ অর্থ ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি সম্পত্তির অবৈধ দখল ও ব্যবহার রোধ, অনুমোদনহীনভাবে মাটি কাটা বন্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা, জমির শ্রেণি পরিবর্তন এবং পরিবেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: