শ্রীপুরে কভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে রিকশা চালক নিহত

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে এক অটো রিকশা চালক নিহত হয়েছে। এতে দীর্ঘ সময় পরও মহাসড়কে কভার্ড ভ্যান টি উল্টে থাকায় যান চলাচলে জটিলতা তৈরী হয়। পরে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
মঙ্গলবার (১২ মে) বেলা পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিকসা চালক জাহাঙ্গীর আলম(৪০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী মুরগির বাজার এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের পুত্র। মহাসড়কে অটো চলাচল বন্ধ করতে না পারায় প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পরছে যানবাহন। এতে প্রানহানীসহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ।দ্রুত সময়ের মধ্যে হাইওয়ে তে সকল নিষিদ্ধ যান চলাচল বন্ধের দাবী সাধারণের।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, মঙ্গলবার (১২ মে) বেলা পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজারে ঢাকাগামী লেন ধরে দ্রুত গতিতে একটি কভার্ড ভ্যান যাচ্ছিল। একই লেন ধরে উল্টো দিক থেকে আসা একটি অটোরিক্সা সামনে চলে আসলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারায় কাভার্ড ভ্যান ।এসময় কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালকসহ রিক্সাটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই রিকসা চালকের তাঁর মৃত্যু হয়।তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত রিকশা ও কাভার্ডভ্যানটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে।
দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ঘাতক কাভার্ডভ্যান ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/এনউব