শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরো দুই বন্ধু নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজার সদরে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছেন।এর আগে ২ এপ্রিল কক্সবাজার ও টেকনাফে তিনজন নিহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ পরিদর্শক মো. নাছির উদ্দিন।নিহতরা হলেন, ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা মো. রিসান (১৬) এবং দরগা এলাকার বাসিন্দা মো. আরাফাত (১৭)। আহত মো. সানি (১৮) মুক্তারকুল এলাকার বাসিন্দা। তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু এবং একই মোটরসাইকেলে ছিলেন।

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা গেছে, দুপুরে দরগা এলাকা থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাংলাবাজার স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। পথে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পরিদর্শক মো. নাছির উদ্দিন জানান, দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত পালিয়ে যায়। তবে মোটরসাইকেলটি জব্দ  করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য  গত ২ এেপ্রিল) বৃহস্পতিবার কক্সবাজার পৌরসভার সাবমেরিন ক্যাবল সংলগ্ন প্রধান সড়কের একটি গ্যারেজ থেকে  মটর সাইকেল মেরামত করে  চালিয়ে পরীক্ষা করতে গিয়ে চালকসহ এক পথচারী দূর্ঘটনায় দুই জন নিহত হয়।একই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফে মটর সাইকেল চালক একজন পথচারী কে চাপা দিলে ৬২ বছরের এক বৃদ্ধ নিহত হন। গত তিনদিনে মটর সাইকেল দূর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।

ভোরের আকাশ/এনউব

নিহত

শেয়ার করুন: