শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে মহান মে দিবস উদযাপন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত” এবং “মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আলীর সভাপতিত্বে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের উপ মহাপরিদর্শক মো: মোজাম্মেল হোসেন। 

সভায় বক্তারা শ্রমিকদের শারীরিক ও মনোসামাজিক স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে হলে নিয়োগকর্তা ও শ্রমিক—উভয় পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস এবং আইন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বাড়বে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন  হবে।

আরও পড়ুন

নয়াপল্টনে শ্রমিক সমাবেশ আজ, বক্তব্য দেবেন তারেক রহমান

এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২০ জন অসুস্থ শ্রমিক, দুর্ঘটনায় আহত শ্রমিক ও শ্রমিকদের মেধাবী সন্তানদের  মাঝে মোট ৬ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

মানিকগঞ্জ

শেয়ার করুন: