সালথায় বিএনপির বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের সালথা উপজেলার চন্দিবর্দী বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদ মাতুব্বর। মিছিলটি চন্দিবর্দী বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর ও খোকন মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর এবং সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সামসুল হক সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/রই