বিজয়নগরে ইয়াবাসহ পিকআপ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮ হাজার পিস ইয়াবাসহ একটি পিকআপ জব্দ করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং বুধবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২২ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে জেলার বিজয়নগর থানার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশ অত্র থানাধীন পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকা হতে একটি পিকআপ গাড়ি যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ন ২১-৬৮১৭ আটক করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী কৌশলে পালিয়ে যায়।
পুলিশ পিকআপটি তল্লাশী করে ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি এনড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে।
উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পুলিশ জানায়, পলাতক আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং এ-সংক্রান্তে বিজয়নগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/রই