শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাউখালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাউখালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন ও এসআই রাকিব হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শিয়ালকাঠি চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে আনিসুর রহমান (২৫) এবং লোকমান খানের ছেলে রমজান খান (২৩) কে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

ভোরের আকাশ//হ.র

পিরোজপুর

শেয়ার করুন: