শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় সনাতনী ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশী: শাহজাহান চৌধুরী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো ভেদাভেদ নেই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই প্রথমে বাংলাদেশী। ধর্ম, বর্ণ ও গোত্রে ভিন্নতা থাকলেও আমাদের শরীরের রক্ত সবার লাল। তাই আমরা সকল নাগরিকের অধিকার সমুন্নত রেখে বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।”

সোমবার দুপুরে সাতকানিয়ার নলুয়া মরফলা বাজার এলাকার কালিবাড়ি মন্দির মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফয়েজ, ঢেমশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি সুনিল জলদাশ, ডা. মিলন কান্তি গুপ্ত ও সাবেক ইউপি সদস্য নির্মল কান্তি ঘোষ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলাম, ইউনিয়ন সহ-সেক্রেটারি জালাল উদ্দিন, উপজেলা শ্রমিক নেতা মঞ্জুরুল আলম, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক ওমর ফারুক, মোহাম্মদ সৈয়দ, জসিম উদ্দিন ও সাদেক হোসাইন প্রমুখ।

ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা শেষে জেলে সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত কয়েকজনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ভোরের আকাশ/জাআ

সাতকানিয়ামতবিনিময় সভামুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান

শেয়ার করুন: