শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত বৃদ্ধা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক বৃদ্ধা আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মানিকপুর শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা রাশিদা বেগম (৪৩) তার পৈত্রিক সম্পত্তিতে টিনশেড ঘর নির্মাণের কাজ শুরু করেন। 

এ লক্ষ্যে তিনি চারপাশে দেয়াল নির্মাণ করে নির্মাণ সামগ্রী মজুদ করে রাখেন। এ সময় গনকপাড়া এলাকার সোলেমান (৪৫), মো. হানিফ (৫০), মো. রশিদ (৫৩)সহ আরও কয়েকজনের সাথে দীর্ঘদিন ধরে পাশের জমি নিয়ে বিরোধ চলছিল।

ভুক্তভোগীর অভিযোগ, রবিবার (১০ মে ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাত আরও ৫-৬ জনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ তার জমিতে প্রবেশ করে। এ সময় তারা নির্মাণাধীন ইটের দেয়াল ও ছাদের কলাম ভাংচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে।

এ সময় লোহার গেটসহ লুটপাট করে নিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে না থাকায় তার মা হামিদা বেগম (৬০) এগিয়ে এসে বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে। 

অভিযোগে বলা হয়, লোহার রড দিয়ে আঘাত এবং কিল-ঘুষি ও লাথিতে তিনি আহত হন।

এছাড়া হামলাকারীরা বাড়ির প্রবেশপথের লোহার গেইট ভেঙে নিয়ে যায় এবং নির্মাণ কাজের জন্য মজুদ রাখা ১০ বান্ডিল রড নিয়ে যায়, যার মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।

চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা জমি দখলের হুমকি দেয় এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশেরও হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী রাশিদা বেগম মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়টি সোলেমান ও হানিফের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ঘটনা সম্বন্ধে জানতে চাইলে তারা তা অস্বীকার করেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

আরও পড়ুন

যমুনার চরে বিদ্যালয়ের শিক্ষার বেহাল অবস্থা

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি কিছুক্ষণ পর এই মামলা এন্টি হবে এবং আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ভোরের আকাশ/ র.ই


 

মুন্সীগঞ্জরাশিদা বেগম

শেয়ার করুন: