শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জমে থাকা গ্যাস বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৯, একজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জমে থাকা গ্যাস বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৯, একজনের মৃত্যু
জমে থাকা গ্যাস বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৯, একজনের মৃত্যু

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ দগ্ধ ৯ জনকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে পথেই নুরজাহান আক্তার রানী (৪০) নামে এক নারী মারা গেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় নেয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। মৃত নুর জাহান আক্তার রানী একই এলাকার বাসিন্দা। তার শরীর ১০০ শতাংশ দগ্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ণ ইনিস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

এর আগে ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার রান্নাঘরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্য দগ্ধরা হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫)। তাদের মধ্যে পাখি এবং সাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে। এ ছাড়া একজনের ৮০, একজনের ৪৫ এবং বাকিদের শরীর ২০- ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন দগ্ধ হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লায় এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।

বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ জানান, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুসহ তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। আইসিইউ ফ্যাসিলিটির জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে দগ্ধ বাকি ৮ জনকে জাতীয় বার্ণ ইনিস্টিটিউটে নেয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

চট্টগ্রাম

শেয়ার করুন: