শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

নীলফামারীতে নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নীলফামারীতে নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীতে নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলামের ওপর ঠিকাদার মিঠু শেখের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অন্যান্য ঠিকাদাররা। 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এতে বক্তব্য দেন ঠিকাদার মোক্তার হোসেন, প্রবীর গুহ রিন্টু, হাসান ইমাম লিটনসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, মেসার্স মৌরী ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার মো. মিঠু শেখ ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণকাজে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএস এন্টারপ্রাইজের পরিবর্তে সাব-ঠিকাদার হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে ওই নির্মাণকাজ চলমান রয়েছে। কিন্তু কাজ শেষ না করেই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অফিসে এসে তিনি সম্পূর্ণ বিল দাবি করেন।

এতে বিল দিতে অস্বীকৃতি জানালে নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলামের ওপর হামলা করেন তিনি। হামলায় নির্বাহী প্রকৌশলীর বাম চোখের নিচে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এ সময় বক্তারা ঠিকাদার মিঠু শেখকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, মিঠু শেখ নামে ওই ঠিকাদার বুধবার সকালে তাঁর কার্যালয়ে আসেন। সেখানে এসে চলমান নির্মাণকাজ অসম্পূর্ণ রেখেই চূড়ান্ত বিল দেওয়ার জন্য তাঁকে হুমকি দেন। তখন তিনি সরকারি বিধিবিধানের কথা উল্লেখ করে জানান, কাজ সম্পন্ন না করে বিল প্রদানের কোনো নিয়ম নেই। 

তাঁর এ কথা শুনে মিঠু শেখ বলেন, ‘আপনার নিয়ম আপনার কাছে রাখেন, আমাকে এখনই টাকা দিতে হবে।’ এ কথা বলেই তাঁকে হত্যার উদ্দেশ্যে বাম চোখের নিচে সজোরে ঘুষি মারেন বলে অভিযোগ করেন হাজেরুল ইসলাম।

তিনি আরও বলেন, তাঁর চিৎকার শুনে সহকর্মীরা ছুটে এসে তাঁকে মিঠু শেখের হাত থেকে রক্ষা করেন। এ ঘটনায় তিনি নীলফামারী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: