শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উখিয়া-টেকনাফে বিজিবির পৃথক অভিযান তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় তিন কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, জীম্বংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত এক অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়। একই দিনে হোয়াইক্যং বিওপি’র টহল দল বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে। অপরদিকে হ্নীলা বিওপি’র আরেকটি অভিযানে উদ্ধার হয় ২ লাখ পিস ইয়াবা।

এছাড়া, গত এক মাসে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকায় পৃথক অভিযানে ৩ হাজার ৯০০ কেজি সার জব্দ এবং ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/নি

ইয়াবা উদ্ধার

শেয়ার করুন: