শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

উখিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পুলিশ সুপার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা ও চলমান উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার তৎপরতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

গত ৬, ৭ ও ৮ জুলাই টানা অতি ভারী বর্ষণের ফলে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এতে একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং হতাহতের ঘটনাও ঘটে। দুর্যোগের পর থেকেই পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ধ্বসে পড়া বসতবাড়ি ও পরিত্যক্ত স্থানে কোনো ধরনের চুরি, লুটপাট বা বিশৃঙ্খলা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেন। 

তার নির্দেশনায় উখিয়া থানা পুলিশ দুর্ঘটনাকবলিত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস আগামী ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। 

আরও পড়ুন

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা

এ প্রেক্ষাপটে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

এ.এন.এম. সাজেদুর রহমান

শেয়ার করুন: