শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মায়ের সামনে কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল চুরির অপবাদে মায়ের সামনে মো. তারেক ঢালী (১৭) নামের এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শফিক প্রধানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়া প্রধানীয়া বাড়িতে এই লোমহর্ষক ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত ওই কিশোর মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের মৃত জাকির হোসেন ঢালীর ছেলে তারেক ঢাকায় একটি ক্যান্টিনে চাকরি করেন। তার ছোট ভাই মো. রাসেলও (১৩) তার সঙ্গে ঢাকায় কাজ করে। সম্প্রতি ঈদের ছুটিতে বাড়িতে আসেন তারেক।

​গত মঙ্গলবার ভোর ৫টার দিকে প্রতিবেশী আল-আমিন, সফিক প্রধান, তানিম ও মোতালেব প্রধানসহ কয়েকজন তার বাড়ি গিয়ে ঘুম থেকে ডেকে তুলে তাকে পাশের প্রধানীয়া বাড়িতে নিয়ে যান। সেখানে মোবাইল চুরির সন্দেহ করে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে নারিকেল গাছের ডাল দিয়ে বেধড়ক পেটানো হয়। নির্যাতনের মাত্রা বাড়াতে তার মাথায় গামছা বেঁধে গরম পানি ঢালা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। দীর্ঘক্ষণ ধরে চলা এই পাশবিক নির্যাতন স্থানীয় অনেকেই দাঁড়িয়ে দেখলেও প্রভাবশালী মহলের ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে বিকেলে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

​ভুক্তভোগী কিশোরের মা খুকী বেগম কান্নজড়িত কণ্ঠে বলেন, ‘১২ বছর আগে স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে দুই ছেলেকে মানুষ করছি। আমার গরিব ছেলেকে বিনা অপরাধে যারা বাড়ি থেকে ডেকে নিয়ে এভাবে নির্যাতন করেছে, আমি প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

আরও পড়ুন

খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

​স্থানীয় বাসিন্দা নবী উল্লাহ পাটোয়ারী জানান, অত্যন্ত অসহায় ও গরিব এই কিশোরকে হত্যার উদ্দেশ্যে ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত সবার কঠোর শাস্তি দাবি করেছেন। ​খবর পেয়ে বুধবার (১২ আগস্ট) বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সফিক প্রধানকে গ্রেপ্তার করে।

​এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় অভিযুক্ত সফিক প্রধানকে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ভোরের আকাশ/এসএইচ

চাঁদপুর

শেয়ার করুন: