খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার (১২ আগষ্ট) রাত সাড়ে আটটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবদরদি, সমাজ সংস্কারক ও সমাজ উন্নয়নের অগ্রদূত। তিনি মানবতা ও মানুষের কল্যাণে অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করে গেছেন।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে পরিচিত ও সমৃদ্ধ করেছেন। তাঁর অমর ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ আমাদের মধ্যে পিতৃত্ববোধ ও মানবিকতার অনুভূতি জাগ্রত করে। তিনি রবীন্দ্রচেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রফেসর মো: আব্দুল মান্নান। স্বাগত বক্তৃতা করেন জেলা কলচারাল অফিসার মো: রফিকুল ইসলাম।
ভোরের আকাশ/এসএইচ