শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

পিরোজপুর সরকারি মহিলা কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুর সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা–২০২৬ এর ফলাফল প্রকাশ উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কলেজের মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত থেকে ফলাফল পর্যালোচনা করেন এবং শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি ও সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়।

স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল আউয়াল।

কলেজের ইতিহাস বিভাগের প্রধান ও অর্ধবার্ষিক পরীক্ষার আহ্বায়ক প্রফেসর মুহাম্মদ শাহীন রেজার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান একেএম মাহবুবুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আনিচুর রহমান মল্লিক, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সোহেল রানা, প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সমর কৃষ্ণ ঘরামী এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক রথিন রায় একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

আরও পড়ুন

এসএসসি-এইচএসসির সূচিতে আসছে বড় পরিবর্তন

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফল অর্জনে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন সম্ভব বলে তারা মত প্রকাশ করেন। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নাজিউর রহমান।

ভোরের আকাশ/এনউব

মা সমাবেশ

শেয়ার করুন: