শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকা থেকে লাবিবা আস্থা (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। 

পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। নিহত লাবিবা আস্থা ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম মৃত ফজলুর রহমান এবং তাদের গ্রামের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার দুওদুস ইউনিয়নে।

জানা গেছে, হাজীপাড়ায় ‘অর্পিতা ভিআইপি’ নামের একটি ছাত্রী নিবাসে থাকতেন লাবিবা। পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার ঠাকুরগাঁও থানার ওসি শহিদুর রহমান বলেন, কী কারণে ওই শিক্ষার্থী মারা গেছেন, এখনো আমরা নিশ্চিত নই। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: