শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৮ জুন ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বড়লেখায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত
বড়লেখায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

ঈদের দিন সুখ-আনন্দে ভাসছিলো তারা, মন্ত্রমুগ্ধ সেই মুহূর্তে এসে আছড়ে পড়ল এক মর্মান্তিক ঘটনা, যা পরিবারে বয়ে আনলো শোক। মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দুই সহোদর।

শনিবার (৭ জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখার কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সংঘটিত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দুই ভাই সাহেদ হোসেন (২৬) ও রুমন আহমদ (১৯)।

সংশ্লিষ্টরা জানান, তারা বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের আলাউদ্দিনের ছেলে।

প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে কোরবানি মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সাহেদের মোটরসাইকেলে বসে ছিলেন রুমন। তারা দক্ষিণভাগের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা এক প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই প্রাণ হারান বড় ভাই সাহেদ। ছোট ভাই রুমনকে গুরুতর আহত অবস্থায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখা গেলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সিলেটে রুমনেরও মৃত্যুর সংবাদ নিশ্চিত হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, প্রাইভেট কার ও মোটরসাইকেলের এই মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা লাশ ময়নাতদন্ত ছাড়াই দ্রুত দাফনের আবেদন করেছেন বলে তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা আপন ভাই।  দুর্ঘটনার পর প্রাইভেট কারটির চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

বড়লেখাসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: