শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় শালার লাঠির আঘাতে প্রাণ গেল দুলাভাইয়ের

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাইবান্ধায় শালার লাঠির আঘাতে মোজাহার আলী বেপারী (৬৫) নামে এক দুলাভাই নিহত হয়েছেন। নিহত মোজাহার আলী বেপারী সদর উপজেলার গিদার ইউনিয়নের প্রধানের বাজারে এলাকার বেপারী পাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার।

এর আগে, বুধবার সন্ধ্যার দিকে সদর উপজেলার প্রধান বাজারের ব্যাপারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, মোজাহার আলী বেপারী তার শ্বশুরের কাছ থেকে ২৫ বছর পূর্বে ২৪ শতক জমি ক্রয় করেছিলেন। জমি দলিল হওয়ার আগেই তার শ্বশুর মারা যান। মোজাহার আলী সেই জমি দুই শালার কাছ দলিল করে চান। কিন্তু তার দুই শালা লুৎফর রহমান ও নবীর হোসেন বহুবার দলিল করে দেওয়ার তারিখ নিলে শেষ পর্যন্ত দেন না। সম্প্রতি লুৎফর রহমান ও নবীর হোসেনের ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসে।

এ সময় খাজা বেপারি দুই শালার কাছ থেকে জমি দলিল করে চান। কিন্তু জমি দলিল নিয়ে তারা পূর্বের ন্যায় আবার তালবাহনা শুরু করেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে শালা লুৎফর রহমান ও নবীর হোসেন লাঠি দিয়ে মোজাহার আলীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় লোকজন খাজাকে উদ্ধার করে গাইবান্ধা জেলারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

গাইবান্ধামৃত্যু

শেয়ার করুন: