শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, কোস্টগার্ডের যৌথ অভিযান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, কোস্টগার্ডের যৌথ অভিযান
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, কোস্টগার্ডের যৌথ অভিযান

মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ।

সোমবার (১৬ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞাপ্তীর মাধ্যম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড জনসাধারণের অধিকার সংরক্ষণ, হয়রানি রোধ এবং সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। 

সাধারণ মানুষ যাতে ন্যায্য সেবার বাইরে কোনো আর্থিক চাপের সম্মুখীন না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার (১৫ জুন) বিকাল ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন ঐ এলাকায় মোংলা হতে চট্টগ্রামগামী জিএস ট্রাভেলস, ইভান পরিবহন, বিএম লাইন ও রয়েল পরিবহন কর্তৃক যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রমাণিত হয় এবং আদায়কৃত অতিরিক্ত অর্থ যাত্রীদের ফেরত দেওয়া হয়।

পরবর্তীতে ঐ পরিবহনের প্রতিনিধিদের কাছ থেকে ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় না করার মুচলেকা গ্রহণ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড জনকল্যাণমুখী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

ভোরের আকাশ/আজাসা

গণপরিবহনকোস্টগার্ড

শেয়ার করুন: