শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিন্ময়কে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দীন শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী ২২ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। সহকারী পাবলিক প্রসিকিউটর মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, নগরীর কোতোয়ালি থানার একটি ভাঙচুরের মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

পাশাপাশি আগামী ২২ জুনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আইনজীবীদের ওপর হামলা, বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে গত ২৯ নভেম্বর মামলাটি করেন নিহত আইনজীবী আলিফের ভাই খানে আলম।

এর আগে গত মাসে চারটি মামলায় চিন্ময়কে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছিল পুলিশ। গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে। পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদোহ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

চট্টগ্রামচিন্ময় কৃষ্ণ দাস

শেয়ার করুন: