শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোস্ট গার্ডের আয়োজনে পতেঙ্গায় তারুণ্যের উৎসব

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় তরুণ প্রজন্মকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড আয়োজন করেছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম।

মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) কোস্টগার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিসিজি আউটপোস্ট পতেঙ্গায় এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক জানান, বাংলাদেশ কোস্টগার্ড তার প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। জনসেবার পাশাপাশি তারা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। এই জনসচেতনতা কার্যক্রমে বিশেষভাবে তরুণ প্রজন্মকে লক্ষ্য করে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদক, সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধিতে মাদকের প্রভাব, মাদকের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি, মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা পরিচালিত হয়। এতে স্থানীয় স্কুল–কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক আরও বলেন, কোস্টগার্ড ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে অনৈতিক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। আমরা চাই, তরুণরা সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখুক।

ভোরের আকাশ/এসএইচ

চট্টগ্রামকোস্টগার্ডপতেঙ্গা

শেয়ার করুন: