গাইবান্ধায় ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে পলাশবাড়ী পৌর শহরের উদয় সাগর এলাকায় বসতবাড়ীতে অভিযান চালিয়ে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমন সরকার পলাশবাড়ী পৌরসভার উদয় সাগর গ্রামের চান মিয়ার ছেলে এবং আঞ্জুয়ারা বেগম সুমন সরকারের স্ত্রী।
এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/তা.কা