শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন করা হয়েছে। ০৮ সেপ্টেম্বর মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

সকালে তিন দশকের পথচলা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে কেক কেটে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন করা হয়।পরে বেলা ১২টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন।

আরও পড়ুন

ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আলোচনা সভায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাই ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা ডিসিপ্লিনের তিন দশকের শিক্ষা, গবেষণা ও একাডেমিক অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যতে এর কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, বিকেলে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে তিন দিনব্যাপী ‘সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: