শিরোনাম
ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রী

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মীকে আটক

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সিলেট নগরের কুমাড়পাড়া এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলের ব্যনারসহ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে ভ্যানে তুলেছে পুলিশ।এসময় একজনকে বলত শোনা যায়- ‘ছাত্রলীগের সিলেট মহানগর কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’। ব্যানারে একপাশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের ছবি ও অপর পাশে মহানগর ছাত্রলীগর সভাপতি কাওছার জাহান সৌরভের ছবি রয়েছে।

আরও পড়ুন

সারিয়াকান্দিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি

ভিডিওতে ক্যামেরার পেছন থেকে এক ব্যক্তিকে বলতে শোনা যায়- ‘অনিক ভাইয়ে তো ধরছইন দৌড়াইয়া, আমরা ধরছি আইয়া’। তিনি আরও বলেন, ‘তাা আসছে সৌরভের মিছিল করতে। ১৫/২০টা ছিল, আমরা ২ টেরে দৌড়াইয়া ধরছি, বাকিগুলা ভাগছে’।এসময় ভিডিওতে চেহারা না দেখা ওই ব্যাক্তিকে পুলিশ ভ্যানে আটক দুই ছাত্রলীগ কর্মীকে জিজ্ঞাসাবাদ করতে ও গালি দিতে শোনা যায়।জিজ্ঞাসাবাদ করা ওই ব্যক্তি ও তার ‘অনিক ভাইয়ের’পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে অনিক ভাই কই বলে টি-শার্ট ও পাজামা পরিহিত এক যুবককে দেখানো হয় ছড়িয়ে পড়া পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নগরীর কুমারপাড়া এলাকায় একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। তারা সবাই কর্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী। খবর পেয়ে পুলিশের একটি দল কুমারপাড়া এলাকায় উপস্থিত হয়ে দু’জনকে আটক করতে সক্ষম হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মিছিলের প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/ এনউব
 

শেয়ার করুন: