সারিয়াকান্দিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় সারিয়াকান্দি পৌর এলাকার মাদ্রাসা মোড় থেকে র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর আগে মাদ্রাসা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ লাল এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অলিউল ইসলাম বাবু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি ও প্রথম যুগ্ম আহ্বায়ক এম রুবেল আলম।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সবুজ ফকির, সাঈদ শেখসহ বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব