কুড়িগ্রামে আনসার ও ভিডিপির সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ভোট গ্রহনে নিরাপত্তায় নিয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলার ৯ উপজেলার ৯ হাজার ২শ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এ সমাবেশে অংশ নেয়।
সমাবেশে ভোট গ্রহনে কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক কামরুজ্জামান। এসময় জেলা আনসার ও ভিডিপি কমাডেন্ট শাখাওয়াত হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার ৪ টি সংসদীয় আসনের ৭শ ৬ টি ভোট কেন্দ্রের প্রত্যেকটির নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ১৩ জন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বুধবার সকাল থেকে ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডং অফিসারের সাথে নিয়োগকৃত ভোট কেন্দ্রে গিয়ে অবস্থান নেয়ার কথা জানায় আনসার ব্যাটালিয়ন পরিচালক।
ভোরের আকাশ/ র.ই