শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার রেল সেতুতে ধাক্কা লেগে নদীতে তলিয়ে গেছে বাল্কহেড

তারেক অপু, আশুগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পণ্য বোঝাই করা একটি বাল্কহেড রেল সেতুতে ধাক্কা লেগে মেঘনা নদীতে তলিয়ে গেছে।

শনিবার (১৪ জুন) ভোরে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুর দুই নম্বর পিলারের সঙ্গে এম.ভি রিফাত নামের ওই বাল্কহেডটির এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাল্কহেডটির মাঝখান দিয়ে ভেঙে নদীতে তলিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলসেতুতে ধাক্কা লেগে বাল্কহেডটি মাঝখান দিয়ে ভেঙে নদীতে তলিয়ে যায়। তবে বাল্কহেডে থাকা লোকজন নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে ভৈরব নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ভোরে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে আশুগঞ্জ-ভৈরব রেল সেতুর পিলারের সঙ্গে বাল্কহেডটির ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যেই বাল্কহেডটি নদীর পানিতে তলিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি। 

তিনি আরও বলেন, খবর পেয়ে ভৈরব নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটিএ’র সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

ভোরের আকাশ/এসএইচ

ব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: