শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে চলছে মাদকের রমরমা ব্যবসা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দিন দিন মাদক ব্যবসা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালান ও বিক্রির ঘটনা বেশি দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারী ভারত সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক দেশে এনে তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিচ্ছে।

ফুলবাড়ীতে কোন ক্রমেই থামছে না মাদকের রমরমা ব্যবসা। মাদক সেবনে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজের কোমলমতি শিশু-কিশোরসহ তরুণ-যুব সমাজ। বাদ যাচ্ছে না স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরাও। ফুলবাড়ী উপজেলার উর্বসী সিনেমা হলের উত্তর পার্শ্বে একটি হোটেলে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত অবৈধ্যভাবে মাদকের ব্যবসায় সহ অসামাজিক কার্যকালাপ ঘটছে। 

ফুলবাড়ী প্রকাশ্যে মাদকের ব্যবসায় চললেও এখন আইনপ্রয়োগকারী সংস্থার অভিযান ঝিমিয়ে পড়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ঝামেলা এড়াতে মাদক ব্যবসায়ীদেরকে আটক করছে না। তারা বলছেন, আটক করলে সাক্ষী পাওয়া যায় না। যার কারণে মাদক ব্যবসায়ীদেরকে আটক করলে বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। এভাবে মাদক ব্যবসা চলতে থাকলে সমাজে চরম অবক্ষয় দেখা দিবে। প্রায় ৩০ জন মাদক সিন্ডিকেট তাদের ব্যবসায় চালিয়ে যাচ্ছে। এর মধ্যে মহিলা রয়েছে ৬ থেকে ৭ জন।

স্থানীয় সচেতন মহলের মতে, মাদক ব্যবসা বাড়ার ফলে যুবসমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক তরুণ সহজেই মাদকের সাথে জড়িয়ে পড়ছে, যার ফলে সামাজিক অবক্ষয়, চুরি-ছিনতাইসহ নানা অপরাধ বাড়ছে। ফলে এলাকাবাসী প্রশাসনের কাছে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সচেতন মহল মনে করেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই ফুলবাড়ী উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

ভোরের আকাশ/ র.ই

 

 

মাদকবিরোধী অভিযানদিনাজপুর

শেয়ার করুন: