শিরোনাম
অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

ডিসির উদ্যোগ

গাজীপুরে শ্রমিক ‘উসকানি’ ঠেকাতে মসজিদে মসজিদে মাইকিং

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালালে সংঘর্ষ বাধে।

বিশৃঙ্খলা এড়াতে দেড় শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের উসকানি ঠেকাতে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার উদ্যোগে মসজিদে মসজিদে মাইকিং করা হচ্ছে। 

রবিবার (২ নভেম্বর) বিকেল থেকে গাজীপুরের কালিয়াকৈর, সফিপুর, মৌচাক, কোনাবাড়ি ও ভোগড়া শিল্প এলাকার মসজিদের মাইক দিয়ে জেলা প্রশাসকের উদ্যোগে প্রচার করা হচ্ছে এমন ঘোষণা। কোনো কোনো এলাকায় বিষয়টি বেশ ইতিবাচক সাড়া পড়ে।

মাইকের ঘোষণায় বলা হয়, ‘একটি বিশেষ ঘোষণা। প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সরকার ইতিমধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। এমতাবস্থায় গুজবে কান না দিয়ে আন্দোলন-সংগ্রাম না করার জন্য অনুরোধ করা হইল।

সরকার শ্রমিক ভাইদের ন্যূনতম মজুরির বিষয়ে অত্যন্ত আন্তরিক। ফলে কারো কোনো উসকানিতে কান না দিয়ে আন্দোলন-সংগ্রাম না করার জন্য সবাইকে অনুরোধ করা হইল।’

আরও পড়ুন

বস্তিবাসীদের জন্য পৃথক বাজেট ও স্থায়ী আবাসনের সুপারিশ

এ প্রসঙ্গে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, ‘শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে। সেখানে শ্রমিকদের প্রতিনিধিও রাখা হয়েছে। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি বোর্ডের মাধ্যমে পেশ করতে পারবেন।

মজুরি বোর্ডকে সম্মান জানিয়ে শ্রমিকরা আন্দোলন থেকে সরে এসে কাজে ফিরতে চাচ্ছেন। কিন্তু একটি মহল ভুল বুঝিয়ে তাদের আন্দোলনে ঠেলে দিতে চাচ্ছে। তাই উসকানিতে কান না দিতে অনুরোধ জানিয়ে মসজিদে মসজিদে মাইকিং করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: