শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এআই যেমন সম্ভাবনা, তেমনি ঝুঁকিও তৈরি করছে: কর্মশালায় বক্তারা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলছে, তেমনি এর অপব্যবহার নানা ঝুঁকিও তৈরি করছে। ডিপফেক ছবি-ভিডিও, স্বয়ংক্রিয়ভাবে ভুল তথ্য তৈরি, অনলাইন প্রতারণা ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের মতো ঝুঁকি মোকাবিলায় তথ্য যাচাই ছাড়া এআইকে কোনো নির্দেশ বা কমান্ড দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন খুলনায় এক কর্মশালার বক্তারা।

শুক্রবার (২৮ আগস্ট) খুলনার ঢাকাইয়া বিয়েবাড়ির সেমিনার কক্ষে জনউদ্যোগ, খুলনার আহ্বানে ‘প্রজন্মের মেলবন্ধনে সুরক্ষিত বাংলাদেশ বিনির্মাণ’ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী ‘এআই ও তথ্যপ্রযুক্তির সীমাবদ্ধতা ও সঠিক ব্যবহার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, কোনো সংবাদ পাওয়ার পর সেটি যাচাই না করে শেয়ার, ফরওয়ার্ড বা এআইকে সেই তথ্যের ভিত্তিতে কোনো নির্দেশ দেওয়া ঝুঁকিপূর্ণ। বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত ব্যক্তি ও সমাজের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

তারা বলেন, কোনো সংবাদ পাওয়ার পর প্রথমে তথ্যের উৎস যাচাই করতে হবে। সেটি নির্ভরযোগ্য ও মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। অচেনা বা সন্দেহজনক ওয়েবসাইটের তথ্য এড়িয়ে চলার পাশাপাশি একাধিক নির্ভরযোগ্য মাধ্যমে একই তথ্যের সত্যতা যাচাই করতে হবে।

এ ছাড়া গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে খবরটির গুরুত্বপূর্ণ অংশ লিখে অনুসন্ধান করা এবং প্রয়োজন হলে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইটের সহায়তা নেওয়ার পরামর্শ দেন বক্তারা। ভাইরাল ছবি বা ভিডিওর ক্ষেত্রে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করেও তথ্যের সত্যতা যাচাই করা যেতে পারে। সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং তথ্য হুট করে শেয়ার বা ফরওয়ার্ড না করার আহ্বান জানান তারা।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান ও সাবেক পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন জনউদ্যোগ, খুলনার আহ্বায়ক ও শিক্ষক নেতা মানস রায়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব ও সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।

কর্মশালায় এআই ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন আইসিটি শিক্ষক জয় বৈদ্য। এ সময় শিক্ষক দেবদাস মণ্ডল, নারীনেত্রী নূরুন নাহার হিরা, কৃষ্ণা দাস, দীপ বৈদ্যসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, মানুষ ঘণ্টার পর ঘণ্টা যে কাজ করে, এআই তা কয়েক সেকেন্ডের মধ্যে করে দিতে পারে। হিসাব-নিকাশ ও ডেটা বিশ্লেষণের মতো কাজে এআই দ্রুততার সঙ্গে কাজ করতে সক্ষম। এআই ক্লান্ত হয় না এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে।

তারা আরও বলেন, রোগ শনাক্তকরণ, সার্জারি ও ওষুধ তৈরির গবেষণায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্য খোঁজা, বিশ্লেষণ এবং ব্যক্তিগত শিক্ষায়ও এটি সহায়তা করছে। মহাকাশ গবেষণা, বোমা নিষ্ক্রিয়করণ ও খনি অনুসন্ধানের মতো ঝুঁকিপূর্ণ কাজেও এআইয়ের ব্যবহার সম্ভব।

তবে এআই ব্যবহারের বিভিন্ন সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন বক্তারা। তারা বলেন, অনেক কাজ এআই ও রোবটের মাধ্যমে সম্পন্ন হওয়ায় কিছু ক্ষেত্রে মানুষের কর্মসংস্থানের সুযোগ কমে যেতে পারে। ব্যক্তিগত তথ্য অপব্যবহারের ঝুঁকিও রয়েছে। এআই মানুষের অনুভূতি পুরোপুরি বুঝতে পারে না। আবার ব্যবহৃত ডেটা ভুল হলে এআইয়ের সিদ্ধান্তও ভুল হতে পারে।

আরও পড়ুন

রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

বক্তারা সতর্ক করে বলেন, এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে মানুষের নিজস্ব চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কমে যেতে পারে। এ ছাড়া সাইবার হামলা, অনলাইন প্রতারণা ও ভুয়া তথ্য ছড়ানোর মতো অপরাধেও এআই ব্যবহার হতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা বলেন, এআই ও তথ্যপ্রযুক্তির সুবিধা নেওয়ার পাশাপাশি এর সীমাবদ্ধতা ও ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে। নিরাপদভাবে প্রযুক্তি ব্যবহারের জন্য তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: