শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সাবেক নৌ-বাহিনীর প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর এবং ডা. জুবাইদা রহমানের পিতা মরহুম রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীতে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের এমপি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান,সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ডিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বাড়ি তালুকদার বেলাল, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীর হিরু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

মরহুমের পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল ইসলাম দেওয়ান সজল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মইনুল হক বকুল, সাইদুজ্জামান শাকিল, সৈয়দ আব্দুল গফুর দারা,উজ্জ্বল হোসেন, হাসানুজ্জামান পলাশ প্রমুখ।

আরও পড়ুন

রুহিয়ায় চাষাবাদে বাধা দিয়ে জমি জবর দখলের চেষ্টার অভিযোগ

দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল  জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ।

ভোরের আকাশ/রই 


 

আব্দুল্লাহ

শেয়ার করুন: