শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

রুহিয়ায় চাষাবাদে বাধা দিয়ে জমি জবর দখলের চেষ্টার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জেলার রুহিয়া থানার মাধবপুরে মো. শামসুজ্জামান দুলাল (৫০)’র ক্রয়কৃত এবং ভোগ দখলে থাকা কৃষিজমিতে চাষাবাদে বাধা দিয়ে জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শামসুজ্জামান দুলাল রুহিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. মুসলিম উদ্দীন (৬২), তার ভাই মো. আকবর আলী (৪৫) এর নাম উল্লেখ করে ৩/৪ জনকে অজ্ঞাত করে রুহিয়া থানায় এ অভিযোগে দায়ের করা হয়। এছাড়াও এর আগে এ ঘটনায় ২৯ জুন সদর উপজেলা নির্বাহী অফিসার, ২৯ জুলাই পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন শামসুজ্জামান দুলাল।

লিখিত অভিযোগে ওই গ্রামের মো. দহির উদ্দীন সরকারের ছেলে মো. শামসুজ্জামান (দুলাল) অভিযোগ করেন, ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মাধবপুর মৌজার জে,এল নং-১৯ এ ৬ হাজার ১৩২ নং দাগে সাড়ে ৩১ শতক জমি ক্রয় করে পজিশন বুঝে নিয়ে দীর্ঘদিন থেকে খাজনা, খারিজ করে ভোগ দখলে রয়েছেন তিনি। 

এ অবস্থায় পার্শ্ববর্তী জমির মালিক মো. মুসলিম উদ্দীনসহ তাদের লোকজন বুধবার জবর দখলের উদ্দেশ্যে শামসুজ্জামান দুলালের জমির অংশে আইল দিয়ে মাটি খনন করতে থাকে। এতে করে তার জমিতে ফসল আবাদে সমস্যার সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে শামসুজ্জামান দুলাল তার জমিতে অবৈধভাবে আইল দেওয়ার কারণ জানতে চাইলে তাকে বিবাদীগণ গালিগালাজ করে মারপিট করার জন্য উত্তেজিত হয়ে ভয় দেখিয়ে হুমকি-ধমকি দিয়ে চলে যায়।

ফলে শামসুজ্জামান দুলাল বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন| তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগণের নিকট আইনগত সহায়তা কামনা করেছেন।

আরও পড়ুন

সারিয়াকান্দিতে মোসলেম হত্যায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

এ ব্যাপারে মো. মুসলিম উদ্দীনের সাথে কথা বলা হলে তিনি বলেন, ওই জমিতে মাটি কাটার পরে শামসুজ্জামান দুলালের পক্ষ থেকে জমি জবর দখলের অভিযোগ করা হলে আমিন (ভূমি জরিপকারী) নিয়ে এসে জমি পরিমাপ করা হয়।

স্থানীয় লোকজনের সামনে ভূমি জরিপকারীগণ আমাদের জানায় আমরা শামসুজ্জামান দুলালের জমির ভেতরে প্রায় ২ ফিট জমি পাবো। পরে আমরা ওই ২ ফিট অংশের ভেতরে আরও একটি নতুন আইল দিয়ে দিলেও পুরাতন আইলটিও রয়েছে। শামসুজ্জামান দুলাল বিভিন্ন স্থানে এ ব্যাপারে অভিযোগ করলেও বসার জন্য সকল পক্ষ তাকে বৈঠকে ডাকলেও তিনি না এসে টালবাহান করে কাল ক্ষেপন করেন।

ভোরের আকাশ/রই  
 

শামসুজ্জামান দুলাল

শেয়ার করুন: