শিরোনাম
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীপোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

খুলনায় কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনায় কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন
খুলনায় কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনার সাংস্কৃতিক অঙ্গনটা দিন দিন ধূসর হয়ে যাচ্ছে। সাহিত্যচর্চা, কাব্যচর্চা, নাট্যচর্চা আমরা ভুলতেই বসেছি। এমন সময় এই আয়োজন আমাদেরকে আশাবাদী করে তুলেছে।

প্রশাসক বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটি-খুলনা তিন দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন

গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর

প্রশাসক আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের এক অসাধারণ প্রতিভা। মাত্র একুশ বছরের জীবনে বাংলা কাব্যে তিনি যে অবদান রেখেছেন তা এখনও সাহিত্য অঙ্গনে আলোচিত। তিনি শুধু প্রেম এবং প্রকৃতির কবি ছিলেন না, তিনি ক্ষুধা, দারিদ্রের বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন। তার অমর লেখনী
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়-পূর্ণীমা চাঁদ যেন ঝলসানো রুটি” এখনও সাহিত্য আসরে সবসময় আলোচিত এবং এজন্যই তিনি ব্যতিক্রমী। পৃথিবীর বহু প্রান্তে যুদ্ধ, দারিদ্র্য, বৈষম্য, অসহিষ্ণুতা, মানবিক সংকট প্রতিরোধে যারা প্রতিবাদ করেছেন, আমাদেরকে প্রতিবাদী করে তুলেছেন তাদের মধ্যে কবি সুকান্ত অন্যতম বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ গণশিল্পী সংস্থা-খুলনা জেলা শাখার সভাপতি কবি দুখু বাঙাল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ, বাংলাদেশ গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় সভাপতি নাট্যকার খায়রুল আলম সবুজ ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ-কেন্দ্রীয় কমিটির সম্পাদক আবুল ফারাহ পলাশ। স্বাগত বক্তৃতা করেন কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটি-খুলনার আহবায়ক মিনা মিজানুর রহমান।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: