শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় কাটা পা উদ্ধার করল পুলিশ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনা নগরীর লবণচরা থানার মাদানীনগর এলাকায় একটি মাদরাসার পাশের রাস্তার ধারের গর্ত থেকে  একটি কাটা পা উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, বুধবার (২৬ আগস্ট) সকালে ১০টা থেকে ১১টার মধ্যে রাস্তার পাশে একটি গর্তে কুকুরকে মাটি খুঁড়তে দেখে তাদের সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে তারা মাটির নিচে ব্যান্ডেজ করা অবস্থায় মানুষের পায়ের অংশ দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমে যায়।

খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পায়ের অংশটি উদ্ধার করে। পরে ঘটনাস্থলে আসে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

আরও পড়ুন

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে তিন শহরে কুয়েটের ভর্তি পরীক্ষা

স্থানীয়দের ধারণা, এটি কোনো পুরুষের পা হতে পারে এবং দীর্ঘদিন আগে কেটে ফেলা হয়েছিল। ব্যান্ডেজের চিহ্ন থাকায় বিষয়টি নিয়ে আরও কৌতূহল তৈরি হয়েছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ, ফরেনসিক টিম, সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাংগ্রিন, ক্যানসার বা অন্য কোনো রোগের কারণে অস্ত্রোপচারের মাধ্যমে পা কেটে ফেলা হয়ে থাকতে পারে।

ভোরের আকাশ/ইউএম

খুলনাপা উদ্ধার

শেয়ার করুন: