শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে তিন শহরে কুয়েটের ভর্তি পরীক্ষা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের তিন বিভাগীয় শহর খুলনা, ঢাকা ও রাজশাহীতে এ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত কুয়েটের একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য ইতোমধ্যে ভর্তি পরীক্ষা কমিটিও গঠন করা হয়েছে।

কুয়েট কর্তৃপক্ষের মতে, দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সহজ করতে এবং তাদের যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমাতেই তিনটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে খুলনায় কেসিসির ফ্রি মেডিকেল ক্যাম্প

এ সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের যোগ্য শিক্ষার্থীরা নিজ নিজ এলাকা থেকে তুলনামূলকভাবে কাছাকাছি শহরে গিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের সময়, অর্থ ও ভোগান্তি—তিনটিই কমবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। কুয়েট কর্তৃপক্ষ আশা করছে, দেশের বিভিন্ন অঞ্চলে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি ভর্তি কার্যক্রম আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: