শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের সাথে মিল রেখে জামালপুরে ২০ গ্রামে ঈদুল আযহা উদযাপন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ জুন ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের সাথে মিল রেখে জামালপুরে ২০ গ্রামে ঈদুল আযহা উদযাপন
সৌদি আরবের সাথে মিল রেখে জামালপুরে ২০ গ্রামে ঈদুল আযহা উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোর সাথে মিল রেখে জামালপুরের দুই উপজেলার ২০ গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করেছে।

শুক্রবার (৬ জুন) সকালে জেলার বিভিন্ন মসজিদ, ঈদগাহ মাঠে ও বাড়ির উঠানে পবিত্র ঈদের নামাজ আদায় করেন ওই ২০ গ্রামের প্রায় দুই হাজার মুসলমান।

ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা, সাপধরীর ইউনিয়নের পশ্চিম মন্ডলপাড়া,পার্থশী ইউনিয়নের মোজাআটা, সরিষাবাড়ি উপজেলার বলারদিয়া, বাউসী, সাতপোয়া, পঞ্চপীর, সাঞ্চারপাড়, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড়সহ ২০টি গ্রামের মানুষ। ইসলামি শরিয়া মোতাবেক পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেল ঈদ উদযাপন করা যায় বলে মনে করেন এই মুসুল্লিরা।

ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রায়েরপাড়া ঈদগাহ মাঠের ইমাম মাওলানা মো. ইয়াকুব আলী জানান, চাঁদ একইদিনে উঠে ঈদও একইদিন হবে। আমাদের সমাজের অনেক মানুষ আগের দিনের নিয়ম ধরে রেখেছে। পৃথিবীতে চাঁদ একটাই। সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই আমরা তারাবি, রোজা ও ঈদ পালন করি। ঈদের নামাজ শেষে খুৎবার পর পশু কোরবানি দেন তারা৷

ভোরের আকাশ/এসএইচ

ঈদুল আযহাজামালপুর

শেয়ার করুন: