শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিআরটিএতে দালালবিরোধী অভিযান, দুইজনের কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে দালালবিরোধী অভিযানে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ এ অভিযান পরিচালনা করে। এদিন বিআরটিএ চট্টমেট্রো-১ কার্যালয় এবং নগরের বড়পোল এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়।

বিআরটিএ কার্যালয়ে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাজাপ্রাপ্ত দুজন হলেন বাঁশখালী উপজেলার ছাপাছড়ি গ্রামের মো. মাসুদ আলী (৩১) এবং আনোয়ারা উপজেলার শুলকাটা গ্রামের মো. হাসেম (৪৫)। তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে বড়পোল এলাকায় পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা অমান্যের অভিযোগে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ১১টি মামলা করা হয় এবং মামলাগুলোর বিপরীতে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে একটি অটোটেম্পুও আটক করা হয়েছে।

আরও পড়ুন

শ্রীপুরে হানি ট্র্যাপের অভিযোগে চারজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, বিআরটিএ কার্যালয়ে সেবাপ্রত্যাশীদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সড়ক পরিবহন আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ইউএম

বিআরটিএ,অভিযান,কারাদণ্ড

শেয়ার করুন: