শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে পেট্রোল বোঝাই লরি জব্দ, অকটেনে রং মিশিয়ে বিক্রির অভিযোগ

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের মেলান্দহে অবৈধভাবে জ্বালানি তেল প্রস্তুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে একটি পেট্রোল বোঝাই লরি জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

এ সময় অকটেনে রং মিশিয়ে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে পাউডার রং, অকটেন ও পেট্রোলের নমুনাও জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার রাবেয়া স্কুলসংলগ্ন নাংলা সড়কের হাসি খুশি এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেল ব্যবসায়ী মো. আইয়ুবের দোকানের সামনে থাকা পেট্রোলবোঝাই লরিটি জব্দ করে মেলান্দহ থানায় নিয়ে রাখা হয়।

জানা যায়, পেট্রোলে রং মিশিয়ে তা অকটেন হিসেবে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দোকান থেকে পাউডার রং, অকটেন ও পেট্রোল জব্দ করা হয়। তবে অভিযোগের সত্যতা পরীক্ষাগারের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পেট্রোল বোঝাই লরি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, 'লরিটি কোথা থেকে এসেছে, কীভাবে তেল আনা হয়েছে সে বিষয়ে কোনো বৈধ চালান বা প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। মালিককে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। 

অভিযানের সময় দোকান থেকে পাউডার রং, অকটেন ও পেট্রোলও জব্দ করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদনে যদি প্রমাণিত হয় যে জ্বালানিতে ভেজাল বা অনিয়ম রয়েছে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরো বলেন, 'আর মালিক বৈধ কাগজপত্র দেখাতে না পারলে জব্দকৃত জ্বালানি আইন অনুযায়ী খোলা বাজারে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।'

ভোরের আকাশ/র.ই

আরও পড়ুন

বন্যাকবলিত এলাকায় ৫০ টন পশুখাদ্য দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

 

 


 

জিন্নাতুল আরা

শেয়ার করুন: