শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুহূর্তেই বিয়ের আনন্দ পরিণত হলো বিষাদে

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় আজ বৃহস্পতিবার মিতু ও সাব্বির বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবদম্পতিকে নিয়ে মোংলার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তাদের পরিবার। পথে বেলাই ব্রিজ এলাকায় মাইক্রোবাস ও নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় দুই পরিবারের ১২ জন নিহত হন এবং মাইক্রোবাসের চালকও প্রাণ হারান। বিবাহের আনন্দের মুহূর্তটি এক ধাক্কায় বিষাদে পরিণত হয়।

রাতের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে স্বজনরা আহতদের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল ও আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিবারের সদস্যরা বলছেন, আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকার মিতুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাব্বির। পরে নববধূকে নিয়ে মোংলার নিজে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পুরো পরিবার। উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই একের পর এক লাশ ঢোকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। নবদম্পত্তিসহ একে একে নয়টি লাশ নেওয়া হয় মর্গে। এছাড়াও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে আরও চারজনের মরদেহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোংলার দিক থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মেহেনাজ মোশাররফ মেডিকেলে থাকা ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।

কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী মাইক্রোবাসটি ছিল মোংলা অভিমুখে। পথে বেলাইব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

ভোরের আকাশ/এনএস

খুলনাসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: