শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অভিযোগ থেকে সেবা, সবই এখন ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক নগরীতে রূপান্তরের লক্ষ্যে ‘আমাদের চট্টগ্রাম’ নামে ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা অভিযোগ, পরামর্শ ও বিভিন্ন সেবা এক জায়গা থেকেই গ্রহণ করতে পারবেন।

শনিবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রকল্পটি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) তহবিলের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। সফটওয়্যার ও প্রযুক্তিগত উন্নয়ন করেছে ভেনটো টেক।

উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা নিশ্চিত করা সময়ের দাবি। ‘আমাদের চট্টগ্রাম’ শুধু একটি মোবাইল অ্যাপ নয়, এটি নাগরিক ও সিটি করপোরেশনের মধ্যে কার্যকর যোগাযোগের একটি ডিজিটাল মাধ্যম।

তিনি জানান, নতুন অ্যাপের মাধ্যমে নগরবাসী ঘরে বসেই রাস্তার ক্ষতি, জলাবদ্ধতা, মশার উপদ্রব, বর্জ্য অপসারণ, নর্দমা, সড়কবাতি ও অন্যান্য নাগরিক সমস্যার ছবি ও লোকেশন যুক্ত করে সরাসরি চসিককে জানাতে পারবেন।

মেয়র আরও বলেন, অভিযোগ জমা দেওয়ার পর তার অগ্রগতি, সংশ্লিষ্ট বিভাগের নেওয়া পদক্ষেপ এবং সমস্যা সমাধানের অবস্থা অ্যাপ থেকেই লাইভ ট্র্যাকিং করা যাবে। পর্যায়ক্রমে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, জরুরি সেবা, মেয়রের সঙ্গে যোগাযোগসহ আরও বিভিন্ন নাগরিক সেবা এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।

তিনি নগরবাসীকে গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ ডাউনলোড করে নগর উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে অধিকাংশ নাগরিক সেবা অনলাইনে এনে অফিসে যাওয়ার প্রয়োজন কমিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, মেয়রের ডিজিটাল নগর ব্যবস্থাপনার পরিকল্পনার অংশ হিসেবে অ্যাপটি চালু করা হয়েছে।

তিনি জানান, নাগরিকরা শুধু অভিযোগই নয়, উন্নয়ন পরিকল্পনা, নতুন অবকাঠামো, পার্ক, খেলার মাঠ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ফুটওভারব্রিজ নির্মাণসংক্রান্ত মতামতও অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন। জনমত সংগ্রহের জন্য এতে বিশেষ পোলিং সুবিধাও রাখা হয়েছে।

তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ অধিকাংশ সেবা সম্পূর্ণ অনলাইনে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ব্যবহার করে দীর্ঘ সময় পড়ে থাকা ময়লা, জলাবদ্ধতা ও অন্যান্য সমস্যা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন

কাস্টমস জালিয়াতি মামলায় সাইবার চক্রের সদস্য গ্রেপ্তার

চসিক সূত্র জানায়, এই ডিজিটাল প্ল্যাটফর্ম নির্মাণে সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে কোনো অর্থ ব্যয় হয়নি। পুরো প্রকল্পটি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সিএসআর তহবিলের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, রাজনীতিবিদ আবুল হাশেম বক্করসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রযুক্তিবিদ ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

মোবাইল অ্যাপচট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)

শেয়ার করুন: