শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি ও ক্রেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি ও ক্রেতা গ্রেফতার
গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি ও ক্রেতা গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ও মাদক কেনার ৩ হাজার টাকাসহ এক মাদক কারবারি ও এক মাদক ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়ে।

গ্রেফতারকৃতরা হলেন, চন্দনপাট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো. জুয়েল মন্ডল (৪৫) এবং রাঘবপুর গ্রামের মৃত মনসুরের ছেলে মো. মতিয়ার রহমান (৫২)।তাদের বাড়ি সাঘাটা উপজেলায়।

থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানার রাত্রীকালীন মোবাইল টিম জানতে পারে যে, চন্দনপাট এলাকায় জুয়েল মন্ডলের বাড়ির আঙিনায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে জুয়েল মন্ডল ও মতিয়ার রহমানকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে জুয়েল মন্ডলের পরনের লুঙ্গির ডান কোচ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মতিয়ার রহমানের প্যান্টের পকেট থেকে মাদক কেনার জন্য রাখা ৩ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

নড়াইলে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ও টাকা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, 'মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি।'

ভোরের আকাশ/ইউএম

মাদক কারবারি গ্রেফতার

শেয়ার করুন: