শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

মোঃ শরীফ ভূইয়া, নারায়ণগঞ্জ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ, চাঁদা আদায় ও মাটি সরবরাহের কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে শর্টগান দিয়ে গুলিবর্ষণ ও টেঁটা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোর নিয়ন্ত্রণ, চাঁদা আদায়, মাটি ও শ্রমিক সরবরাহ এবং এসব কার্যক্রমের কমিশন বাণিজ্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বক্তাবলী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের সমর্থকদের মধ্যে। এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে সেই বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় শর্টগান দিয়ে গুলিবর্ষণের পাশাপাশি প্রতিপক্ষকে লক্ষ্য করে টেঁটা নিক্ষেপ করা হয়। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।

আরও পড়ুন

পারমাণবিক মহাপ্রলয় ঘটাতে পারে ইরান: ট্রাম্প

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষের পাঁচজনকে আটক করা হয়। পাশাপাশি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: