পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তার অপসারনের দাবীতে মানববন্ধন

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারনের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে ভুক্তভোগী সেবাগ্রহীতা ও স্থানীয় সাধারন মানুষ।
সোমবার (০৮ জুন) দুপুরে পাসপোর্ট অফিসের সামনে এ মানববন্ধন বর্মসূচী পালিত হয়।
মানববন্ধন থেকে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন ও কন্ট্রোল অপারেটর ইমামুল হোসেনের দ্রুত অপসারন দাবী করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার এবং সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে।
তারা বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অনেক আবেদনকারীকে অযৌক্তিক কারণে বারবার অফিসে আসতে বাধ্য করা হচ্ছে। এতে সেবা গ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন।
ভোরের আকাশ/ এনউব