শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

ঘোড়াঘাটে ভোরের শিশিরে বদলাচ্ছে প্রকৃতি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘোড়াঘাটে ভোরের শিশিরে বদলাচ্ছে প্রকৃতি
ঘোড়াঘাটে ভোরের শিশিরে বদলাচ্ছে প্রকৃতি

দিনাজপুরের ঘোড়াঘাটে কমতে শুরু করেছে তাপমাত্রা, ভোরের হিমেল হাওয়া আর ঘাসের ডগায় জমে থাকা শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। 

দিনের বেলায় রোদের তাপ থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা। কয়েকদিন ধরে আবহাওয়ার পরিবর্তন বেশ অনুভূত হচ্ছে।

বিশেষ করে ভোরে এবং রাতে বাইরে বের হলে হালকা শীত অনুভূত হচ্ছে। গ্রামাঞ্চলের মাঠ-ঘাটে ভোরের শিশির আর হালকা কুয়াশা প্রকৃতিতে তৈরি করছে শীতের আবহ।

উপজেলার কশিগাড়ী গ্রামের কৃষক আতর আলী জানান, সকালে মাঠে কাজ করতে গেলে এখন হালকা ঠান্ডা লাগে। ঘাসের ওপর শিশির জমতে দেখা যাচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তন দেখে মনে হচ্ছে, শীতের মৌসুম শুরু হতে যাচ্ছে।

রামপুড়া গ্রামের শিক্ষার্থী সিহাব,শামিম, রামেশরপুর গ্রামের আহসা হব্বিব বলেন, সকালে বেশ ঠান্ডা আর বিকেলের বাতাসেও শীতের ছোঁয়া রয়েছে। এদিকে, শীতের আগমনী আবহ গ্রামীণ জনপদের প্রকৃতিতেও নিয়ে আসছে ভিন্ন আমেজ। 

ভোরের শিশিরভেজা ঘাস, কুয়াশা আর ঠান্ডা বাতাসে শীতের চেনা রূপ ফিরে পাওয়ার অপেক্ষায় প্রকৃতিপ্রেমীরা। তাপমাত্রা আরও কমলে আগামী দিনগুলোতে শীতের অনুভূতি বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়ও। রাতের বেলায় অনেকেই ব্যবহার করছেন হালকা গরম কাপড়। কেউ কেউ আগেভাগেই লেপ-কম্বল বের করার প্রস্তুতি নিচ্ছেন। 

বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত অসুস্থতা থেকে সুরক্ষিত রাখতে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন সচেতন ব্যক্তিরা।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: