শিরোনাম
পরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

পর্যটকদের আকর্ষণের কেন্দ্র কুলাউড়ার পৃথিমপাশা নবাব বাড়ি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মৌলভীবাজারের কুলাউড়ার ঐতিহ্যবাহী পৃথিমপাশা নবাব বাড়ি ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। জমিদারি আমলের স্মৃতিবিজড়িত প্রায় ২৫ একর জায়গাজুড়ে বিস্তৃত এই প্রাসাদটি প্রতিদিনই আকর্ষণ করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও দর্শনার্থীদের।

নবাব বাড়িতে প্রবেশ করতেই চোখে পড়ে প্রাচীন স্থাপত্যের নান্দনিক সৌন্দর্য। বিশাল প্রাঙ্গণজুড়ে রয়েছে সুবিশাল দীঘি, শানবাঁধানো ঘাট, ইমামবাড়া ও মসজিদ। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের জন্য নির্মিত ইমামবাড়ার নকশা ও কারুকাজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। প্রতিটি স্থাপনাতেই ফুটে উঠেছে নবাবি আমলের আভিজাত্য ও ঐতিহাসিক ঐতিহ্য।

ইতিহাস থেকে জানা যায়, পৃথিমপাশা একসময় ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ১৭৯২ সালে ইংরেজ শাসকদের পক্ষে নওগা কুকিদের বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাজী মোহাম্মদ আলী। এর স্বীকৃতিস্বরূপ ইংরেজ সরকার তাঁর ছেলে গাউস আলী খানকে ১ হাজার ২০০ হাল বা প্রায় ১৪ হাজার ৪০০ বিঘা জমি দান করে। এর মধ্য দিয়েই পৃথিমপাশা জমিদারির সূচনা হয়।

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় গাউস আলী খানের নাম আলোচনায় আসে। পরবর্তী সময়ে তাঁর ছেলে আলী আহমদ খানের আমলে জমিদারির আয় ও প্রভাব বৃদ্ধি পায়। তাঁর উত্তরসূরি নবাব আলী আমজাদ খান বৃহত্তর সিলেট অঞ্চলের অন্যতম প্রভাবশালী জমিদার হিসেবে পরিচিতি লাভ করেন।

নবাব আলী আমজাদ খানের নাম ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। ১৮৭২ সালে তাঁর উদ্যোগ ও নামের সঙ্গে জড়িয়ে সিলেট নগরীর সুরমা নদীর তীরে নির্মিত হয় ঐতিহাসিক ‘আলী আমজাদের ঘড়ি’, যা বর্তমানে সিলেটের অন্যতম পরিচিত প্রতীক। শিক্ষা বিস্তার, ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং সুপেয় পানির ব্যবস্থা করতে বিভিন্ন স্থানে দীঘি খননের মাধ্যমে তিনি সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

নারীশিক্ষার প্রসারে ১৯০৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন মৌলভীবাজারের ঐতিহ্যবাহী আলী আমজদ বালিকা উচ্চ বিদ্যালয়। এ ছাড়া কুলাউড়ার আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ, রবিরবাজার দারুছুন্নাহ দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে নবাব পরিবারের অবদান জড়িয়ে রয়েছে।

সমাজসেবার পাশাপাশি রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পৃথিমপাশা নবাব পরিবারের। নবাব আলী হায়দার খান ব্রিটিশবিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে নবাব আলী সারওয়ার খান, নবাব আলী আব্বাস খানসহ পরিবারের একাধিক সদস্য জাতীয় রাজনীতিতে সক্রিয় হন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।

ইতিহাসের সাক্ষী এই নবাব বাড়িতে ১৯৫১ সালে ইরানের তৎকালীন রাজা রেজা শাহ পাহলভি সফর করেন। এ ছাড়া ত্রিপুরার মহারাজা রাধা কিশোর মানিক্য বাহাদুরসহ দেশি-বিদেশি অনেক গুরুত্বপূর্ণ অতিথির পদচারণে মুখর হয়েছে এই প্রাসাদ।

বর্তমানে নবাব পরিবারের উত্তরসূরিরা বাড়িটির রক্ষণাবেক্ষণ করছেন। বাড়ির ভেতরে এখনো সংরক্ষিত রয়েছে জমিদারদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও ঐতিহাসিক নিদর্শন। অন্দরমহল সংরক্ষিত থাকলেও নবাব বাড়ির অধিকাংশ অংশ পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আরও পড়ুন

মাধবপুরে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান চিফ প্রসিকিউটরের

পৃথিমপাশা নবাব পরিবারের উত্তরসূরি নবাব আলী ওয়াজিদ খান বাবু বলেন, আমরা এখনো ঐতিহ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছি। আমাদের এই ঐতিহ্যবাহী নবাব বাড়ির অন্দরমহল সংরক্ষিত থাকলেও পুরো প্রাঙ্গণ পর্যটকদের জন্য খোলা। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা এখানে আসেন।

নবাব পরিবারের উত্তরসূরি ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এড. নবাব আলী আব্বাস খান বলেন, পৃথিমপাশা নবাব বাড়ি শুধু আমাদের পরিবারের সম্পদ নয়, এটি কুলাউড়ার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েকশ বছরের ইতিহাস, সংস্কৃতি ও স্মৃতি। আমরা পারিবারিক ঐতিহ্য ও স্থাপনাগুলো সংরক্ষণ করে রেখেছি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: