শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন। বুধবার (১ এপ্রিল) কুমিল্লার দাউদকান্দির চান্দিনা, নিমসার ও চৌদ্দগ্রামে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বারোপাড়া এলাকায় অজ্ঞাতনামা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে আব্দুল বারেক (৫৩) এবং মোস্তফা (৫২) নিহত হন । তারা কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের বাসিন্দা।

এছাড়া ঢাকাগামী লেনে বুড়িচং নিমসার বাজার সংলগ্ন ইউটানে তিন জন নিহত হন। তারা হলেন— বেগমগঞ্জ থানার লালপুর গ্রামের জহিরুল ইসলাম (২৭), মেহেরপুর জেলার মেহেরপুর সদর কেশবপুর গ্রামের সোহেল রানা (৩৫) এবং চান্দিনা এলাকায় বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাইম।

অপরদিকে চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসচাপায় আরো একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, অজ্ঞাত একটি বাস দাউদকান্দি এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে দুই জন নিহত হয়।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন জানান, বুড়িচং নিমসার এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

সড়ক দুর্ঘটনায় নিহতইকবাল বাহার মজুমদার

শেয়ার করুন: