জামালপুরে মাদকাসক্তি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় শীর্ষক সামাজিক সম্প্রীতির ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, সদর থানার ইন্সপ্রেক্টর নাজমুল, হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম, ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল রশিদুল ইসলাম, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সহ-সভাপতি সেলিনা বেগম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মসিউর রহমান প্রমুখ।
সভায় ওয়ারেছ আলী মামুন বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
তিন আরও বলেন, স্কুল প্রতিষ্ঠানগুলোতে আরও শিক্ষার মান বাড়ানো, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং খেলাধুলায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষকদের ভূমিকা রাখারও আহ্বান জানানো হয়।
একই স্থানে জামালপুর সদর উপজেলার ২০২৬ সালের এসএসসি/সমমান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া আলাদা একটি অনুষ্ঠানে জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
ভোরের আকাশ/ এনউব