শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

অশান্ত গাজীপুরের শিল্পাঞ্চল

কারখানা ভাংচুর, তিন দিনের সাধারণ ছুটি ঘোষনা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের নতুন বেতন কাঠামো ঘোষণা করার পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ থামেনি। বুধবার (২৫ নভেম্বর)সকালে বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে কিছুক্ষণ পর বেরিয়ে আসেন।

একপর্যায়ে তারা সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টঙ্গি,চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোড় বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টার বাড়ী, ১ নং সিএন্ডবি সহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সংঘর্ষ ছড়িয়ে পরে আঞ্চলিক সড়কগুলোতে।শ্রমিকদের রাস্তা থেকে সরাতে পুলিশ লাঠি চার্জ করাসহ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায়ও শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।সকাল ৯ টারদিকে শ্রীপুর মাস্টার বাড়ী সড়কের ফখর উদ্দিন টেক্সটাইল কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে। তাদের সাথে ডেনিম্যাক সহ আন্দোলনরত শ্রমিকরা যোগ দেয়।এসময় তারা আমানটেক্স ও লাক্সমা ইনার কারখানার গেইটে হামলা চালায়। পরে দক্ষিণ ভাংনাহাটির হ্যামস গার্মেন্টস ও  ভিক্টোরিয়া গার্মেন্টসের গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়।

উত্তেজিত শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিকে অগ্রসর হতে থাকলে কেওয়া ফখর উদ্দিন টেক্সটাইল মোড়ে পুলিশের বাধার মুখে পরে।এসময় শ্রমিক পুলিশ সংঘর্ষের সৃষ্টি হয়। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

তাছাড়া বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।এ সময় আশপাশের সকল কারখানায় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করে।

সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।  পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে শ্রমিকদের সহিংস আন্দোলনের  কারণে বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।  শ্রমিকরা কাজ না করে বেরিয়ে আসেন, আবার কোথাও কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন ও যান চলাচল দুটোই বিঘ্নিত হয়।এ সব কারনে গাজীপুরের প্রায় সব কারখানায় সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।

আরও পড়ুন

কুলাউড়া সীমান্তে ৩ বছরে বিএসএফের গুলিতে ৭ জন নিহত

দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকার শ্রমিক পুলিশ সংঘর্ষে শ্রমিকদের ছুড়া ইটের আঘাতে পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

শ্রীপুরের হ্যামস গার্মেন্টসের জেনারেল ম্যানেজার এডমিন মাহফুজুর রহমান বলেন,কারখানা বন্ধ থাকার পরও ভাংচুর করেছে বহিরাগতরা।এতে এডমিন অফিসসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। মহাসড়কের বিভিন্ন স্থানে  শ্রমিকরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: