টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজনে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন প্রমুখ।
ভোরের আকাশ/আ.ব